বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

নওগাঁয় দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ১০:৪৮ এএম
নওগাঁয় দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, তদন্তে পুলিশ

নওগাঁ শহরের বাইপাস এলাকার গাবতলী মোড়ে দাঁড়িয়ে থাকা ‘আল বারাকা পরিবহন’-এর দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত গভীর রাতে হঠাৎ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে।

​স্থানীয় সূত্র জানায়, বাইপাস গাবতলী মোড় এলাকায় রাস্তার পাশে তিনটি বাস সারিবদ্ধভাবে পার্কিং করা ছিল। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে আচমকা দুটি বাসে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুনের লেলহান শিখা বাস দুটিতে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে বিষয়টি ফায়ার সার্ভিস ও স্থানীয় থানায় জানানো হলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

​দুর্ঘটনার সময় বাস দুটিতে কোনো চালক, হেলপার বা যাত্রী ছিলেন না। অগ্নিকাণ্ডে যানবাহন দুটির বেশ ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার আশেপাশেও সন্দেহভাজন কাউকে প্রত্যক্ষদর্শীরা দেখতে পাননি।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ফায়ার সার্ভিসকে সহায়তা করে। কীভাবে বা কী উদ্দেশ্যে বাসগুলোতে আগুন লেগেছে, তা এখনো স্পষ্ট নয়।

​তিনি আরও উল্লেখ করেন, ঘটনার মূল কারণ উদঘাটনে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশও বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত আছে কি না, তা খতিয়ে দেখে দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারের আইনি প্রক্রিয়া চলছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...