বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে পুলিশের টিয়ারশেল, ৩০ কারখানায় ছুটি

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে পুলিশের টিয়ারশেল, ৩০ কারখানায় ছুটি

বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে আশুলিয়ার দি-রোজ, নেক্সট কালেকশন, স্টার্লিং ক্রিয়েশন ও স্টার্লিং স্টাইলসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা নিজ নিজ কর্মস্থলে কর্মবিরতি শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জামগড়া ও আশপাশের এলাকার আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বাইরে বেরিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে শ্রমিকেরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া ছয়তলা এলাকায় অবস্থান নেন। এ সময় পুলিশ তাঁদের সড়ক থেকে সরিয়ে দিতে ও ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পরে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান। এ সময় ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...