বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

রামেক ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল-ছাত্রশিবির

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম
রামেক ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল-ছাত্রশিবির

শুভ ও নাহিদকে নিয়ে যেতে হাসপাতাল ফটকে একটি মাইক্রোবাস প্রস্তুত ছিল। দুজনকে গাড়িতে তোলার সময় তাঁদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ শুরু করেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। শুরু হয় মারধরও। এ সময় শুভকে মাইক্রোবাসে তোলা সম্ভব হলেও নাহিদ পড়ে যান। তখন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা তাঁকে কিল-ঘুষি-লাথি মারেন। ওই অবস্থা থেকে সিআরটি সদস্যরা নাহিদকে উদ্ধার করে আরেকটি গাড়িতে তুলে নেন।

পুলিশের গাড়িতে তোলার সময় ছাত্রলীগ নেতাকের মারধর করেন ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা
পুলিশের গাড়িতে তোলার সময় ছাত্রলীগ নেতাকের মারধর করেন ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

শুভ রামেকের ৫৯তম ও নাহিদ ৬০তম এমবিবিএস ব্যাচের শিক্ষার্থী। পঞ্চম বর্ষ শেষ করে তাঁরা হাসপাতালে ইন্টার্নশিপ শুরু করেছিলেন। ২০২৪ সালের ৬ নভেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করে। স্থগিতের মেয়াদ শেষে আবার ইন্টার্নশিপ শুরু করার চেষ্টা করছিলেন তাঁরা। এ জন্যই হাসপাতালে এসেছিলেন।

সকাল থেকেই হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে ছিলেন এমন শিক্ষার্থীরা জানান, শুভ ও নাহিদ কয়েকদিন ধরেই হাসপাতালের উপপরিচালক হাসানুল হাসিবের কার্যালয়ে আসছিলেন। হাসানুল হাসিব আজ তাঁদের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ-উল-ইসলামের সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করেছিলেন। এ জন্য দুজন এসে পরিচালকের কার্যালয়ের পাশে ওয়েটিং রুমে বসে ছিলেন। এরই মধ্যে রামেক ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা গিয়ে মারধর শুরু করলে দুজনকে পরিচালকের কার্যালয়ে নিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ আসে।

পুলিশের গাড়িতে তোলার সময় ছাত্রলীগ নেতাকের মারধর করেন ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা
পুলিশের গাড়িতে তোলার সময় ছাত্রলীগ নেতাকের মারধর করেন ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

রামেক ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিন বলেন, স্বৈরাচার হাসিনা ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। এই অবস্থায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা কীভাবে হাসপাতালে প্রবেশ করলেন সেটির তদন্ত প্রয়োজন। যারা তাদের হাসপাতালে এনেছেন তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ইন্টার্নশিপ স্থগিতের সময়সীমা পার হওয়ার পর নিয়ম অনুযায়ী আবার আবেদন করতে হয়। অ্যাকাডেমিক কাউন্সিল অনুমোদন দিলে তাঁরা ইন্টার্নশিপ করতে পারেন। কিন্তু শুভ ও নাহিদ আবেদন না করেই পরিচালকের সঙ্গে দেখা করতে আসেন। তাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) গাজিউর রহমান বলেন, ‘এদের বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ পুলিশের কাছে ছিল। হাসপাতাল থেকে গ্রেপ্তার করে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...