রাকসুর তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবি শিবিরের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) পরবর্তী নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা ও বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকরের দাবি জানিয়েছেন শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। একই সঙ্গে নির্বাচন আয়োজনের উদ্যোগ না নিয়ে, তা বানচালের চেষ্টা করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তাঁরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে শাখা ছাত্রশিবির আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানান তাঁরা।
মানববন্ধনে নেতারা বলেন, দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার ও প্রত্যাশা পূরণের যে সুযোগ তৈরি হয়েছে, তা কোনোভাবেই বন্ধ হতে দেওয়া যাবে না। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণ ও পরিচালনায় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সিনেট কার্যকর করা প্রয়োজন।
সারাদেশ থেকে আরও পড়ুন

