মাদ্রাসায় আগুনে অসুস্থদের চিকিৎসা বিনামূল্যে, দুটি মেডিকেল বোর্ড গঠন

মাদ্রাসার অগ্নিকাণ্ডকে বৃহত্তর ভবন ব্যবস্থাপনার সমস্যার অংশ হিসেবে উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের দুর্ঘটনা শুধু মাদ্রাসায় নয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের আবাসিক হোস্টেলেও ঘটতে পারে। ভবন যে উদ্দেশ্যে নির্মাণ করা হয়, অনেক সময় তা অন্য কাজে ব্যবহার করা হয়। এর আগে হোটেল ও রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অথচ সেসব ভবন হোটেল বা রেস্তোরাঁ হিসেবে ব্যবহারের উপযোগী করে নির্মাণ করা হয়নি।
তিনি বলেন, আবাসিক ভবনকে অনেক সময় বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। একইভাবে কোনো আবাসিক ভবনকে মাদ্রাসায় রূপান্তর করা হতে পারে। এ ক্ষেত্রে ভবন নির্মাণ ও ব্যবহারের বিধিবিধান যথাযথভাবে প্রয়োগ করা জরুরি। অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে ভবন নির্মাণ, ব্যবহার ও ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রয়োজনীয় নীতিগত পরিবর্তন আনতে হবে।
সারাদেশ থেকে আরও পড়ুন

