লালমনিরহাটে গুদামঘর নিয়ে বিরোধ, দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল বৃদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুল্যারহাট বাজারে নুরুদ্দিন মিয়া তাঁর একটি গুদামঘরে স্থানীয় আশরাফুল ইসলাম রাজুর সঙ্গে যৌথভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ব্যবসায়িক লেনদেনের হিসাব ও গুদামঘরের মালিকানা নিয়ে বেশ কিছুদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলছিল।
এরই মধ্যে নুরুদ্দিন মিয়া গুদামঘরটি স্থানীয় শাহজালাল নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। তবে বিক্রির পরও গুদামঘরটি আশরাফুল ইসলাম রাজুর দখলে থাকায় বিরোধ আরও জটিল আকার ধারণ করে। ব্যবসায়িক লেনদেনের হিসাব নিষ্পত্তি না হওয়ায় রাজু ও তাঁর পরিবার গুদামঘরটি ছেড়ে দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে রাজু গুদামঘরটিতে বসবাসের জন্য তাঁর ফুপু সরবি বেগমকে থাকতে দেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

