বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

শাহ আমানত বিমানবন্দরে ৩ কর্মকর্তা-কর্মচারীকে বদলি

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম
শাহ আমানত বিমানবন্দরে ৩ কর্মকর্তা-কর্মচারীকে বদলি

কর্মচারীরা অভিযোগ করেন, বিমানবন্দরের প্রশাসনিক কর্মকর্তা কায়সার মোহাইমেনের অবহেলায় প্রয়োজনীয় নথিপত্র সময়মতো বেবিচক সদর দপ্তরে পাঠানো হয়নি। পে-স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের জন্য প্রয়োজনীয় অর্থ জমা না দেওয়ার বিষয়টিও নথি পাঠাতে বিলম্বের কারণ বলে কয়েকজন কর্মচারী অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে কায়সার মোহাইমেন বলেন, ‘বিমানবন্দরে লোকবল কম, তাই ফাইলগুলো অনুমোদন পেতে দেরি হয়েছে।’

আবদুল হাকিম সরকার বলেন, ‘আমাকে কী কারণে বদলি করা হয়েছে, তা আমি জানি না। আমি তো কোনো অন্যায় করিনি। দেশের অন্যান্য স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা নতুন পে-স্কেলের বর্ধিত বেতন পেলেও শাহ আমানত বিমানবন্দরের কর্মীরা বেতন পাননি। কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক হিসেবে বেতন না পাওয়ার বিষয়টি জানিয়েছি। এ নিয়ে কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...