ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের জগন্নাথপুর বেণী বাজার মোড় এলাকায় যাতায়াত পরিবহনের একটি বাসে এ হামলার ঘটনা ঘটে।
বাসচালক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি ভৈরবের জগন্নাথপুর এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পরপর দুটি বিস্ফোরক নিক্ষেপ করে। মুহূর্তেই বাসের সামনের কাচে আগুন ধরে যায়। এ সময় তিনি দ্রুত বাসটি থামিয়ে দেন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়। বাসে যাত্রীর সংখ্যা কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সারাদেশ থেকে আরও পড়ুন

