বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

জামিনে বেরিয়ে উধাও, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১ যুগ পর ধরা

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম
জামিনে বেরিয়ে উধাও, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১ যুগ পর ধরা

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাজেদুল ইসলাম মঞ্জুকে ১ যুগ পর গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে বরগুনার আমতলী উপজেলার পূর্ব চিলা গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাজেদুল ইসলাম মঞ্জু পূর্ব চিলা গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ২০১১ সালে নারায়ণগঞ্জের ফতুল্লায় খোকন নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় করা মামলার আসামি তিনি। ওই মামলায় দুই বছর কারাভোগের পর ২০১৩ সালে আদালত থেকে জামিনে মুক্তি পান। এরপর গ্রামের বাড়িতে ফিরে আসেন। তবে পরবর্তী সময়ে তিনি আর আদালতে হাজির হননি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...