প্রতিবাদ মিছিল শেষে ফেরার পথে যুবদল কর্মীকে কোপাল দুর্বৃত্তরা

নাজমুলের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা যুবদলের মিছিলে অংশ নেওয়ার পর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পথে আবদুল্লাহপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের শওকত মাঝির বাড়ির সামনে পৌঁছালে কয়েকজন তাঁর পথরোধ করেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপানো হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
হামলাকারীদের মধ্যে শওকত মাঝি, রুবেল, সাইফুল ও হানিফকে চিনতে পেরেছেন বলে দাবি করেন নাজমুল। তাঁর অভিযোগ, তাঁকে হত্যার উদ্দেশেই এ হামলা চালানো হয়েছে। অভিযুক্তরা আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও দাবি করেন তিনি।
সারাদেশ থেকে আরও পড়ুন

