বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম
ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু

কেওয়াটখালী সেতু প্রকল্পের পরিচালক মো. দিদারুল আলম তরফদার বলেন, শুরুতে ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তরে অনেক সময় ব্যয় হওয়ায় প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা সম্ভব হয়নি। তবে বর্তমানে এসব জটিলতা অনেকটাই কাটিয়ে ওঠা গেছে। প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক অর্থায়নকারী সংস্থা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অনুসরণ করা হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ড।

সেতুটি চালু হলে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ও শম্ভুগঞ্জ এলাকায় যানজটের চাপ কমবে বলে আশা করছেন পরিবহন চালকেরা। বাসচালক হাসেম উদ্দিন বলেন, বর্তমানে কয়েকটি জেলার যানবাহনকে পাটগুদাম সেতু হয়ে নগরে প্রবেশ করতে হয়। এতে বিশেষ করে ব্যস্ত সময়ে যানজটের সৃষ্টি হয়। কেওয়াটখালী সেতু চালু হলে যানবাহন চলাচলে বিকল্প পথ তৈরি হবে। এতে চালক ও যাত্রীদের সময় বাঁচার পাশাপাশি ভোগান্তিও কমবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...