বাজিতে লবণ-সোডা খেয়ে হাসপাতালে বৃদ্ধ, দুই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

আজ বুধবার বিকেলে সুজিত চন্দ্র পাল বলেন, ‘আমার বাবা সহজ-সরল প্রকৃতির মানুষ। প্রতিবেশী পিয়াস ও মিটন পাল তাঁকে লবণ ও সোডা খেতে পারলে ৫০০ টাকা দেওয়ার প্রস্তাব দেন। তাঁদের কথায় বিশ্বাস করে ওই মিশ্রণ পানের পরই বাবার আচরণ বদলে যায়। সামনে যাঁকেই পাচ্ছিলেন, তাঁকেই মারধর ও কামড় দিচ্ছিলেন। এমনকি পরিবারের সদস্যদেরও চিনতে পারছিলেন না।’
বাবার শারীরিক অবস্থার বিষয়ে সুজিত বলেন, ‘এখন বাবা সামান্য কথা বলতে পারছেন। আগের তুলনায় অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এর আগে সারাক্ষণ অক্সিজেন দিতে হতো। নিজে থেকে শ্বাস নিতে পারতেন না, কারও ডাকেও সাড়া দিতেন না। চিকিৎসকেরা আরও চার-পাঁচ দিন হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছেন।’
সারাদেশ থেকে আরও পড়ুন

