বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়
বিজ্ঞাপন

৫৩ শতাংশ কৃষক রাসায়নিক কীটনাশকের বিকল্পে আগ্রহী, সুরক্ষাসামগ্রী নেন না ৬০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
৫৩ শতাংশ কৃষক রাসায়নিক কীটনাশকের বিকল্পে আগ্রহী, সুরক্ষাসামগ্রী নেন না ৬০ শতাংশ

কীটনাশক সংরক্ষণের ক্ষেত্রেও রয়েছে উদ্বেগজনক চিত্র। জরিপে অংশ নেওয়া ৫৬ শতাংশ কৃষক বসার ঘর বা শোবার ঘরে কীটনাশক সংরক্ষণ করেন। ৩০ শতাংশ নির্দিষ্ট গুদামঘরে এবং ১৪ শতাংশ ঘরের বাইরে তা রাখেন।

অন্যদিকে, কীটনাশকের ব্যবহৃত প্যাকেট ও পাত্রের বর্জ্য ব্যবস্থাপনাও যথাযথ নয়। ৭৫ শতাংশ কৃষক এসব বর্জ্য খোলা মাঠে ফেলে দেন। মাত্র ১৪ শতাংশ ডাস্টবিনে ফেলেন। পাশাপাশি জরিপে অংশ নেওয়া মাত্র ১৪ শতাংশ কৃষক কীটনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ পেয়েছেন। বাকি ৮৬ শতাংশ কৃষক কোনো ধরনের প্রশিক্ষণ পাননি।

জৈব বালাইনাশকে বাড়ছে সম্ভাবনা

গবেষণায় বলা হয়েছে, রাসায়নিক বালাইনাশকের বিকল্প হিসেবে সমন্বিত বালাই ব্যবস্থাপনা এবং জৈব বালাইনাশক ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

জৈব বালাইনাশক উদ্ভিদ, ব্যাকটেরিয়া ও ছত্রাকসহ বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে তৈরি হয়। এগুলো নির্দিষ্ট ক্ষতিকর পোকা ও রোগজীবাণু দমনে সহায়তা করে। রাসায়নিক বালাইনাশকের তুলনায় অনেক ক্ষেত্রে পরিবেশ ও উপকারী জীবের ওপর এর ক্ষতিকর প্রভাব কম। এর ব্যবহারে মাটির উপকারী অণুজীব, কেঁচো এবং পরাগায়নে সহায়তাকারী মৌমাছিসহ অন্যান্য উপকারী পোকা সুরক্ষার সুযোগ তৈরি হয়।

তবে এসব পদ্ধতির কার্যকারিতা নির্দিষ্ট পণ্য, প্রয়োগ পদ্ধতি ও পরিবেশের ওপর নির্ভরশীল। রাসায়নিক বালাইনাশকের তুলনায় কিছু জৈব বালাইনাশক ধীরে কাজ করে। উৎপাদন ও সংরক্ষণেও বিশেষ ব্যবস্থাপনার প্রয়োজন হয়।

জৈব বালাইদমন পদ্ধতি সম্পর্কে জানেন না অনেক কৃষক

গবেষণায় দেখা গেছে, জরিপে অংশ নেওয়া কৃষকদের বড় একটি অংশ জৈব বালাইনাশক সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না। তবে প্রায় অর্ধেক কৃষক সেক্স ফেরোমন ট্র্যাপ, ট্রাইকো কম্পোস্ট এবং মাটির গুণাগুণ উন্নয়নে হাঁস-মুরগির বিষ্ঠা ব্যবহারের বিষয়ে জানেন এবং এসব পদ্ধতি ব্যবহার করেন।

অন্যদিকে, ইয়েলো স্টিকি ট্র্যাপ এবং হ্যাবিট্যাট ম্যানিপুলেশন সম্পর্কে তাঁদের জ্ঞান ও ধারণা তুলনামূলকভাবে কম। কৃষকদের এই ধারণা পরিবর্তনে মাঠপর্যায়ে কার্যকর কৃষি সম্প্রসারণ কার্যক্রম এবং ব্যবহারিক প্রশিক্ষণ প্রয়োজন বলে মনে করেন গবেষকেরা।

প্রশিক্ষণ ও সরকারি সহায়তার ওপর গুরুত্ব গবেষকদের

গবেষকদের মতে, শুধু বাজারে জৈব বালাইনাশক সরবরাহ নিশ্চিত করলেই কৃষকদের মধ্যে এর ব্যবহার বাড়বে না। এসব পণ্যের কার্যকারিতা, প্রয়োগ পদ্ধতি ও ব্যবহারিক সুবিধা সম্পর্কে কৃষকদের স্পষ্ট ধারণা দিতে হবে।

এ জন্য কৃষক মাঠ স্কুল, প্রদর্শনী প্লট, কৃষি সম্প্রসারণ কার্যক্রম এবং লক্ষ্যভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে জৈব বালাইদমন পদ্ধতির কার্যকারিতা সরাসরি দেখানোর পরামর্শ দিয়েছেন তারা।

একই সঙ্গে কীটনাশকের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে স্থানীয় পর্যায়ে প্রচারণা, কমিউনিটি কার্যক্রম, রেডিও, টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন গবেষকেরা। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছে জৈব বালাইনাশক সহজলভ্য করতে সরকারি সহায়তা ও প্রণোদনা দেওয়ার বিষয়টিও বিবেচনার পরামর্শ দিয়েছেন তাঁরা।

গবেষকদের মতে, কৃষকদের জ্ঞান বৃদ্ধি, ব্যবহারিক প্রশিক্ষণ এবং স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরি করা গেলে রাসায়নিক কীটনাশকের ওপর নির্ভরতা কমিয়ে নিরাপদ ও টেকসই বালাই ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব।

গবেষণা দলের অন্য সদস্যরা হলেন সাদিকা জাহান শম্পা, আলফ হাসনাত আরা, মো. আবদুল্লাহ আল নোমান, মো. রুবেল আহমেদ, বৃষ্টি বণিক, সাদিয়া তাসনিম, রনি ইবনে মাসুদ ও লাবণ্য রেজা।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...