বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

পুলিশ সুপারের মোবাইল ফোন জব্দ, নজরদারিতে রেখে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ১২:০২ পিএম
পুলিশ সুপারের মোবাইল ফোন জব্দ, নজরদারিতে রেখে জিজ্ঞাসাবাদ

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাকে নজরদারিতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনসে অবস্থিত তার নিজ কার্যালয় থেকে মোবাইল ফোন দুটি জব্দ করা হয়।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় মোহাম্মদ জাহাংগীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তার গোপন যোগাযোগ থাকার অভিযোগ উঠেছে। মূলত এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই তার ব্যবহৃত ফোন দুটি জব্দ করে ফরেনসিক ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরী জানান, সুনির্দিষ্ট একটি অভিযোগের ভিত্তিতে ওই পুলিশ কর্মকর্তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং তাকে নজরদারিতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। তবে তদন্তের স্বার্থে অভিযোগের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...