বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও দুই বছর বেতন তুলছেন ছাত্রলীগ নেতা

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম বলেন, নজরুল ইসলাম আগে নিয়মিত বিদ্যালয়ে আসতেন। তবে চলতি নভেম্বর মাসে তিনি অনুপস্থিত রয়েছেন। কেন অনুপস্থিত জানতে চাইলে তিনি বলেন, নজরুল ছুটিতে আছেন। ছুটির আবেদনের কপি দেখতে চাইলে তিনি জানান, সেটি বাড়িতে রয়েছে। বিদ্যালয়ে তাঁর আত্মীয়স্বজনের ছয়জন কর্মরত থাকার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাজ্জাদ হোসেন বলেন, অভিযোগ পেয়ে বিদ্যালয় পরিদর্শন করে অফিস সহায়ক নজরুল ইসলামকে পাওয়া যায়নি। হাজিরা খাতা, ছুটির আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র বিদ্যালয় থেকে সংগ্রহ করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত প্রতিবেদন পাঠানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

