বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

অনিয়মে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, প্রতিকার পেলেন দুই ভোক্তা

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম
অনিয়মে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, প্রতিকার পেলেন দুই ভোক্তা

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় বায়ো কেয়ার সার্জিক্যালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আর বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকায় হার ইউনিভার্সকে জরিমানা করা হয় ৩ হাজার টাকা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।

অভিযানে দুই ভোক্তার লিখিত অভিযোগেরও নিষ্পত্তি করা হয়। মীর শপিং কমপ্লেক্সের সোহাগ সুজ থেকে নতুন এক জোড়া জুতা কেনার কয়েক দিনের মধ্যে সোল উঠে যাওয়ায় এক ভোক্তা লিখিত অভিযোগ করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ওই ভোক্তাকে নতুন এক জোড়া জুতা দেওয়া হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...