বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

এমপির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত শতাধিক

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম
এমপির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত শতাধিক

কুমিল্লার তিতাসে সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মঞ্চে থাকা সংসদ সদস্যের সামনেই দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে তিনি সামান্য আহত হন বলে জানা গেছে। পরে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক নেতাকর্মী আহত হন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর হাই স্কুল মাঠে এ ঘটনা ঘটে। সংসদ সদস্যকে সংবর্ধনা দিতে জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করেছিল।

জানা যায়, সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে বরণের পর সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে মিছিলকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক জামাল ও সহসভাপতি এমদাদের অনুসারীদের মধ্যে প্রথমে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দেশীয় অস্ত্র নিয়ে মঞ্চের সামনে হামলা চালানো হয়। এতে সংসদ সদস্য সামান্য আহত হন। পরে তিনি নিরাপদে সমাবেশস্থল ত্যাগ করেন। এরপরই দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যাতে শতাধিক নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...