বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

পঞ্চগড়ে শিলাবৃষ্টিতে ১২ হেক্টর জমির আমন ধানের ক্ষতি

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম
পঞ্চগড়ে শিলাবৃষ্টিতে ১২ হেক্টর জমির আমন ধানের ক্ষতি

উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে হেমন্তের মাঝামাঝি সময়ে হঠাৎ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমন ধানচাষিরা। বৃষ্টির পানিতে অনেক এলাকার আমন ধানের জমি ডুবে গেছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিতে ঝরে পড়েছে ধান। কৃষি বিভাগ বলছে, ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ প্রায় ১২ হেক্টর।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পঞ্চগড়ে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হরিপুর ও দৌলতপুর, সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ভাটিয়াপাড়া এবং তেঁতুলিয়া উপজেলার তিরনিহাট ও রণচণ্ডী এলাকায় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়। দুই দফায় ১০ থেকে ১৫ মিনিট ধরে বৃষ্টি হয়।

শিলাবৃষ্টিতে প্রায় ১২ হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বোদা উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ হেক্টর জমির ধান। কোথাও কোথাও কেটে রাখা ধান বৃষ্টির পানিতে ডুবে গেছে। আবার যেসব ধান কাটা হয়নি, সেগুলো শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধানখেতে ঝরে পড়া ধান পড়ে থাকতে দেখা গেছে। এতে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ঝাঁকুয়া এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক খয়রুল আলম বলেন, বুধবার সন্ধ্যার দিকে তাদের এলাকায় প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। এতে তার ব্যাপক ক্ষতি হয়েছে। সকালে ধানখেতে গিয়ে ধান পড়ে থাকতে দেখে তিনি ভেঙে পড়েন। কষ্ট করে ঋণ নিয়ে ধান চাষ করেছি। এখন তো খরচটাও উঠবে না। আমি কীভাবে চলব?

ময়দানদিঘী ইউনিয়নের হরিপুর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক অভিনাশ চন্দ্র রায় বলেন, তিনি দুই বিঘা জমি বর্গা নিয়ে চাষ করেছেন। এতে তার ২০ হাজার টাকার বেশি খরচ হয়েছে। এই ধান বিক্রি করে জমির মালিকের পাওনা পরিশোধ, নিজের সংসার চালানো এবং সারা বছরের খাবার সংরক্ষণ করার পরিকল্পনা ছিল তার। কিন্তু বৃষ্টিতে যে ক্ষতি হয়েছে, তা কীভাবে পুষিয়ে নেবেন, তা বুঝতে পারছেন না তিনি।

আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে মৌসুমি বায়ুর প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। দিনভর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে।

বোদা উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদুর নবী বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন। হঠাৎ বৃষ্টিতে এমন ক্ষতি হবে, তা কেউ বুঝতে পারেননি। এ মৌসুমে সাধারণত এমন আবহাওয়া দেখা যায় না। কৃষি বিভাগ সব সময় কৃষকদের পাশে রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...