বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

দেশ পরিচালনায় ব্যর্থ সরকার: এটিএম মাসুম

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম
দেশ পরিচালনায় ব্যর্থ সরকার: এটিএম মাসুম

চাঁদাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। তিনি বলেছেন, দেশ পরিচালনায় সরকার পুরোপুরি ব্যর্থ। দেশের বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবেন না। প্রয়োজন হলে আগের চেয়ে দ্বিগুণ শক্তিতে প্রতিরোধ গড়ে তোলা হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর রোকন সম্মেলন ও ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত জেলা আমিরের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এটিএম মাসুম বলেন, সরকার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশ পরিচালনায় অযোগ্যতার পরিচয় দিচ্ছে। দেশে চাঁদাবাজি ব্যাপক হারে বেড়েছে, বাড়ছে বেকারত্ব। গুম, খুন ও ধর্ষণের ঘটনাও বৃদ্ধি পেয়েছে। গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। জনগণের মৌলিক চাহিদা পূরণেও সরকার ব্যর্থ হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েও সরকার এখন তা থেকে সরে আসার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। পতিত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সরকারি দলের একটি অংশের আঁতাত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, এক হাজার ৪০০ মানুষকে হত্যা এবং হাজার হাজার মানুষকে পঙ্গু ও আহত করার ঘটনায় অভিযুক্তদের সঙ্গে আতাতের মাধ্যমে নতুন করে ষড়যন্ত্রের সুযোগ তৈরি করা হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায়ও সরকার ব্যর্থ।

বিভিন্ন মামলার আসামিরা জামিনে বেরিয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছেন বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা। সংসদে বিরোধী দলের বক্তব্য উপস্থাপনের সুযোগ সীমিত করা হচ্ছে দাবি করে তিনি বলেন, এ কারণে বিরোধী দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে।

এটিএম মাসুম বলেন, জনগণের সঙ্গে জামায়াতে ইসলামীও কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবে না। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার। সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ।

সম্মেলনে ২০২৭-২০২৮ সেশনের জন্য ইসহাক খন্দকারকে নোয়াখালী জেলা জামায়াতের আমির নির্বাচিত করা হয়। পরে প্রধান অতিথি মাওলানা এটিএম মাসুম তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত জেলা আমির স্বাগত বক্তব্য দেন। এরপর ২০২৭-২০২৮ সেশনের জেলা শূরা নির্বাচন অনুষ্ঠিত হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...