বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

বাচ্চাসহ চিতাবাঘের দেখা মিলল ঠাকুরগাঁও সীমান্তে, আতঙ্কে গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম
বাচ্চাসহ চিতাবাঘের দেখা মিলল ঠাকুরগাঁও সীমান্তে, আতঙ্কে গ্রামবাসী

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী নাগর নদীর ওপারে বাচ্চাসহ একটি বড় চিতাবাঘের দেখা মিলেছে। শুক্রবার (১৩ নভেম্বর) ধনতলা ইউনিয়নের সোভনপাড়া গ্রামসংলগ্ন এলাকায় স্থানীয় এক যুবক মোবাইল ফোনে বাঘটি ও তার বাচ্চার ছবি ধারণ করেন। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় যুবক মেহেদী হাসান জানান, নাগর নদীতে মাছ ধরার কারেন্ট জাল তুলতে গিয়েছিলেন তি। এ সময় নদীর ওপারে বাচ্চাসহ একটি বড় বাঘ দেখতে পান। পরে তিনি মোবাইল ফোনে বাঘটির ছবি তোলেন।

স্থানীয় বাসিন্দা আকাশ আলী বলেন, তিন-চার দিন আগেও একই সীমান্ত এলাকায় বাঘ দেখা গিয়েছিল। বেশ কয়েকজন বাঘটি দেখেছেন। বারবার বাঘের উপস্থিতি দেখা যাওয়ায় এলাকাবাসী উদ্বিগ্ন।

স্থানীয় বাসিন্দা আবদুল্লাহ বলেন, কয়েক দিন আগেও এখানে বাঘ দেখা গেছে। আজ আবার বাচ্চাসহ দেখা যাওয়ায় আমরা আতঙ্কিত। আমাদের আশঙ্কা, যেকোনো সময় বাঘ নদী পেরিয়ে লোকালয়ে চলে আসতে পারে।

খবর পেয়ে ধনতলা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বিজিবি জানায়, বাঘ দেখতে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় স্থানীয়দের ভিড় জমেছে। এ কারণে ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...