বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

নুসরাতের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম
নুসরাতের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের

কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি পরিদর্শন করেছেন বিরোধীদলীয় সংসদীয় টিম। এ সময় ঘটনাটিকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, তদন্তের গ্রহণযোগ্যতা এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন সংসদ সদস্যরা।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে পৌঁছান বিরোধীদলীয় সংসদীয় টিমের সদস্যরা। ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন শেষে তারা প্রেস ব্রিফিং করেন।

এ সময় সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেন, যেখানে রান্না করা খাবার, চালের বস্তা এবং শিশুদের বই-খাতা পুড়ে গেছে, সেটি কীভাবে পরিত্যক্ত বাড়ি হয়? পরিত্যক্ত বাড়ির প্রশ্নই বা উঠবে কেন? পরিত্যক্ত বাড়ি হলেই কি অগ্নিসন্ত্রাস কোনো অপরাধ নয়?

সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেন, যেখানে ছাত্রলীগ দায় স্বীকার করেছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী তার বাকপটুতা দিয়ে সবকিছু ঢাকতে চাচ্ছেন। সারা দেশে যেখানেই আগুন লাগুক, বিএনপি সরকারের জন্য সীতাপুর। অথচ সেখানে ছাত্রলীগকে বাঁচাতে শর্টসার্কিটের বিষয়টি সামনে আনা হচ্ছে।

তিনি আরও বলেন, গুম থাকা অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী কী মুচলেকা দিয়েছেন, তা তাদের জানা নেই। তার কথাবার্তা শুনে মনে হয়, তিনি ভারত সরকারের হয়ে কাজ করার চেষ্টা করছেন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, সরকার যদি এই ঘটনার দায় নিতে না পারে এবং নাগরিকদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে বলে দিক, তোমাদের নিরাপত্তা তোমরাই নিশ্চিত করো। এরপর দায় সরকারের। জনগণ সন্ত্রাসীদের প্রতিহত করতে পারবে।

তিনি আরও বলেন, তদন্তের আগেই স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে শর্টসার্কিটের কথা বলে দেন, সেখানে তার গঠিত প্রশাসনের তদন্ত কমিটির গ্রহণযোগ্যতা কতটুকু থাকবে? সরকার দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে পারছে না, অথচ সেটিও স্বীকার করছে না।

এর আগে গত বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির পাঁচটি ঘর পুড়ে যায়।

এ ঘটনায় নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেছেন। মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...