বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে আ.লীগ নেতা মনিরুজ্জামানসহ গ্রেপ্তার ৩১

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৮:২২ পিএম
লক্ষ্মীপুরে আ.লীগ নেতা মনিরুজ্জামানসহ গ্রেপ্তার ৩১

লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মনিরুজ্জামান পাটওয়ারীসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং সন্ত্রাসবিরোধী আইনে তালিকাভুক্ত আসামি রয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে জেলা পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কমলনগর থানা এলাকা থেকে ১৪ জন, লক্ষ্মীপুর সদর মডেল থানা এলাকা থেকে সাতজন, চন্দ্রগঞ্জ থানা এলাকা থেকে চারজন এবং রায়পুর থানা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বাকি চারজনকে ঢাকাসহ জেলার বাইরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, বৃহস্পতিবার রাতে পৌর শহরের উত্তর মজুপুর এলাকার নিজ বাড়ি থেকে মনিরুজ্জামান পাটওয়ারীকে গ্রেপ্তার করা হয়।

তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের জেলা কমিটির সাবেক সদস্য। আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ও সরকারবিরোধী অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি সরব ছিলেন।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে নিয়মিত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামিও রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। সন্ত্রাস, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...