বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

টাঙ্গাইলে সড়কে ট্রাক থামিয়ে চাঁদাবাজি, বিএনপি নেতা বললেন ‘কার্যালয়ের খরচ’

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম
টাঙ্গাইলে সড়কে ট্রাক থামিয়ে চাঁদাবাজি, বিএনপি নেতা বললেন ‘কার্যালয়ের খরচ’

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে আজগানা ইউনিয়নের বেলতৈল শেখের চালা গ্রামের সোহেল ও ইউসুফ গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের হাটুভাঙ্গা সেতুর উত্তর পাশে চেয়ার বসিয়ে ট্রাক থামান। পরে জেলা ট্রাক মালিক সমিতির রশিদ দিয়ে প্রতিটি ট্রাক থেকে ১০০ টাকা করে আদায় করেন তাঁরা। টাকা দিতে আপত্তি জানালে চালকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেছেন চালকেরা।

একাধিক ট্রাকচালক জানান, আগে ওই স্থানে তাঁদের কোনো টাকা দিতে হয়নি। হঠাৎ করে সড়কে ট্রাক থামিয়ে চাঁদাবাজির ঘটনায় তাঁরা বিব্রত ও ক্ষুব্ধ। সরকারি সড়কে এভাবে যানবাহন থামিয়ে চাঁদা আদায়কে অন্যায় বলে মনে করছেন তাঁরা।

চাঁদা আদায়ের সময় ঘটনাস্থলে গিয়ে সোহেল ও ইউসুফের কাছে এর কারণ জানতে চান স্থানীয় এক সংবাদকর্মী। এ সময় সোহেল দাবি করেন, স্থানীয় বিএনপি নেতা লাল মিয়া ও কবির সিকদারের নির্দেশেই তাঁরা টাকা আদায় করছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...