বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

‘একলা চলিস না, যেকোনো সময় রাস্তার পাশে পইরা থাকবি’

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম
‘একলা চলিস না, যেকোনো সময় রাস্তার পাশে পইরা থাকবি’

শরীয়তপুর জেলা ছাত্রদলের নেতাকে ভারতীয় একটি মোবাইল নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি কল রেকর্ড ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে ব্যক্তিগত মোবাইল নম্বরে কল দিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছাব্বির মাদবর। এ ঘটনার পর পালং মডেল থানায় তিনি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

ভাইরাল হওয়া কল রেকর্ডে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘একলা চলিস না, যেকোনো সময় রাস্তার পাশে পইরা থাকবি। যেকোনো সময় মৃত্যু এইটাই ফাইনাল কথা।’

এ ছাড়া কলটিতে আরও হুমকি দিয়ে বলা হয়, ‘মব করো, তোমার হাত ভাইঙ্গা .... দিব। তুই আওয়ামী লীগ চেনো? তোর বাপ-দাদারে জিগাবি আওয়ামী লীগ কী জিনিস।’

কলে আরও বলা হয়, ‘১৭ বছর আওয়ামী লীগের ছায়াতলে থাইকা এখন ছাত্রলীগের পোলাপানের সাথে মব করো, কী মনে করছ। একটু ধৈর্য ধরো, বাসার যে ইট আছে, সেটাও খুলে নিয়ে আসব। যেদিন তুই একলা বের হবি, ওই দিন তুই শেষ।’

থানায় জমা দেওয়া ছাব্বিরের লিখিত অভিযোগ। ছবি: ভুক্তভোগীর কাছ থেকে পাওয়া
থানায় জমা দেওয়া ছাব্বিরের লিখিত অভিযোগ। ছবি: ভুক্তভোগীর কাছ থেকে পাওয়া

এ ছাড়া কল রেকর্ডে ভুক্তভোগী সাব্বিরকে বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালাগাল করতেও শোনা যায়।

এ বিষয়ে ছাব্বির মাদবর বলেন, শুক্রবার সকালে ভারতীয় একটি নম্বর থেকে তাকে একাধিকবার ফোন করে। পরে তিনি কলটি রিসিভ করলে তাকে অকথ্য ভাষায় গালাগাল করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি জানিয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন। হুমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি।

পালং মডেল থানায় দেওয়া অভিযোগে হুমকিদাতাকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ছাব্বির মাদবর।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, এ বিষয়ে আমার একটি অভিযোগ পেয়েছি। যেহেতু এটা বিদেশি নম্বর, তাই এটা আমরা সিআইডি অফিসে পাঠাব। সেখানে শনাক্ত করা গেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...