বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

জামালপুরে ইয়াবাসহ চার মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম
জামালপুরে ইয়াবাসহ চার মাদক কারবারি আটক

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ডিবি-২ শাখার এসআই মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে শহরের দয়াময় মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় ডিবি-২ শাখার এসআই মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে সদর থানায় আইনে মামলা করেন।

আজ শুক্রবার বিকেলে মামলায় গ্রেপ্তার দেখিয়ে চারজনকে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে সংশ্লিষ্ট বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জামালপুর ডিবি-২ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজিবুর রহমান বলেন, আটক চারজনকে আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মাদকমুক্ত এলাকা গড়তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...