মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে প্রাণ গেল ২ ভাইয়ের

গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে দুই চাচাতো ভাই সামিউল ইসলাম (১৪) ও আব্দুল্লাহ মিয়া (৮) নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার সাদুল্লাপুর-তুলশীঘাট সড়কের বৈরাগীর বাজারের বকসীবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামিউল ইসলাম উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজীবাড়ী সন্তোলা গ্রামের ছাদেকুল মণ্ডলের ছেলে। সে স্থানীয় ইদ্রাকপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
সারাদেশ থেকে আরও পড়ুন

