বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

কুয়াকাটায় এক ইলিশ বিক্রি হলো সাড়ে ৮ হাজার টাকায়

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম
কুয়াকাটায় এক ইলিশ বিক্রি হলো সাড়ে ৮ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরতে গিয়ে জেলে নবী হোসেনের জালে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। মাছটি নিলামে ৮ হাজার ৫১০ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) কুয়াকাটা পৌর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি নিয়ে আসা হলে নিলামে অংশ নিয়ে এটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী জয়নাল ঘরামী। বড় ইলিশটির দাম জানাজানি হলে স্থানীয় ক্রেতা ও পর্যটকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।

মৎস্য আড়ত সূত্রে জানা গেছে, ঘরামী ফিস কুয়াকাটার স্বত্বাধিকারী জয়নাল ঘরামী নিলামে সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন। তিনি মাছটি রপ্তানির জন্য প্রস্তুত করবেন বলে জানিয়েছেন। এর আগে গত বুধবার একই আড়তে ২ কেজি ওজনের আরেকটি ইলিশ ৭ হাজার ৪০০ টাকায় কিনেছিলেন তিনি।

জালে বড় ইলিশ ধরা পড়ায় আনন্দ প্রকাশ করেছেন জেলে নবী হোসেন। তিনি বলেন, আমরা প্রতিদিন সাগরে মাছ ধরতে যাই। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর এটিই আমাদের জালে পাওয়া প্রথম বড় ইলিশ। ছোট ইলিশের পাশাপাশি এত বড় একটি মাছ পেয়ে ভালো দামও পেয়েছি। এ ধরনের মাছ পাওয়া গেলে জেলেরা আর্থিকভাবে লাভবান হতে পারেন। এতে আমরা অনেক খুশি।

স্থানীয় বাসিন্দা মিরাজুল হাসান বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ। বড় ইলিশ খাওয়ার ইচ্ছা সবারই থাকে। কিন্তু বর্তমান বাজারদরে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে তা কেনা প্রায় অসম্ভব। মাছটি কেনার ইচ্ছা থাকলেও দাম বেশি হওয়ায় কিনতে পারিনি।

মাছটির ক্রেতা জয়নাল ঘরামী বলেন, সাগরে বর্তমানে মাছের সরবরাহ তুলনামূলক কম। অধিকাংশ ক্ষেত্রে ছোট ইলিশ পাওয়া যাচ্ছে। বড় আকৃতির ইলিশ সচরাচর মেলে না। মাছটির ওজন ও গুণগত মান বিবেচনা করে ৮ হাজার ৫১০ টাকা দিয়ে কিনেছি। বড় ইলিশের প্রতি ক্রেতাদের আগ্রহ রয়েছে। আশা করছি, ভালো দামেই বিক্রি করতে পারব।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. রাজীব সরকার বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার কার্যক্রম শুরু হওয়ায় জেলেদের জালে বড় আকৃতির ইলিশ পাওয়া যাচ্ছে। প্রজনন মৌসুমে মাছ আহরণ বন্ধ রাখলে ইলিশের প্রজনন ও বংশবিস্তারে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে একটি বড় ইলিশ ধরা পড়ার ঘটনাকে সামগ্রিক উৎপাদন বৃদ্ধির প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। ইলিশের উৎপাদন ও প্রাপ্যতা সম্পর্কে নিশ্চিত হতে দীর্ঘমেয়াদি গবেষণা এবং আহরণের পরিসংখ্যান বিশ্লেষণ জরুরি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, বড় আকৃতির ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের খবর। ইলিশের উৎপাদন ও প্রজনন রক্ষায় সরকারের মৎস্য সংরক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ জন্য জেলেদের প্রচলিত আইন মেনে মাছ আহরণ করতে হবে এবং ইলিশের প্রজনন ও বৃদ্ধির স্বার্থে নির্ধারিত নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করতে হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...