বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

ছোট ভাইয়ের দাফন শেষ হতেই মারা গেলেন বড় ভাই

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম
ছোট ভাইয়ের দাফন শেষ হতেই মারা গেলেন বড় ভাই

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ছোট ভাইয়ের জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পরেই মারা গেলেন বড় ভাই। মারা যাওয়া দুই ভাই হলেন ৬৫ বছর বয়সী হাকিম তালুকদার ও তার ৭০ বছর বয়সী সৎ ভাই আজিজ তালুকদার।

পরিবারের সদস্য ও স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান ছোট ভাই হাকিম তালুকদার। শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর তার জানাজা ও দাফন সম্পন্ন হয়। ছোট ভাইয়ের দাফন শেষ হওয়ার পরই মারা যান বড় ভাই আজিজ তালুকদার। তিনিও দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।

স্বজনেরা জানান, ছোট ভাই হাকিম তালুকদারের মৃত্যুর আগে দুই ভাই একসঙ্গে বসে কান্নাকাটি করেন। এ সময় তারা একে অপরের কাছে ক্ষমা চান। বড় ভাই আজিজ তালুকদার আগে থেকেই অসুস্থ ছিলেন। ছোট ভাইয়ের মৃত্যুসংবাদ পাওয়ার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। শেষ পর্যন্ত ছোট ভাইয়ের জানাজা ও দাফন শেষ হওয়ার পর তিনিও মারা যান।

স্থানীয় বাসিন্দা হিমেল শেখ বলেন, দুই ভাইয়ের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল। ছোট ভাইয়ের মৃত্যুর পর বড় ভাইয়ের এমন মৃত্যুতে আমরা সবাই শোকাহত। একই পরিবারের দুই ভাইকে এত অল্প সময়ের ব্যবধানে হারানোর ঘটনা সত্যিই খুব কষ্টের।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...