বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

সাপের কামড়ে ২ ঘণ্টা ঝাড়ফুঁক, অ্যান্টিভেনমের জন্য ৪ হাসপাতাল ঘুরেও বাঁচলেন না কৃষক

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম
সাপের কামড়ে ২ ঘণ্টা ঝাড়ফুঁক, অ্যান্টিভেনমের জন্য ৪ হাসপাতাল ঘুরেও বাঁচলেন না কৃষক

সাপের কামড়ে আওলাদ হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর শ্যালক মো. জাহিদ হোসেন।

আওলাদ হোসেন বরুরিয়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ছোট ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৯টায় নিজের লালশাক ও ফুলকপির খেতে কাজ করছিলেন আওলাদ হোসেন। এ সময় একটি সাপ তাঁকে ছোবল দেয়। পরে বাড়িতে ফিরে এলে পরিবারের সদস্যরা তাঁকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে দুই ঘণ্টা ধরে ঝাড়ফুঁক করান। এরপর খাওয়া-দাওয়া করে তিনি স্থানীয় বাজারে যান।

বেলা সাড়ে ১১টার দিকে বাজারে থাকা অবস্থায় তাঁর শরীরে তীব্র ব্যথা শুরু হয়। দ্রুত শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনেরা তাঁকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অ্যান্টিভেনম না পাওয়ায় তাঁকে নেওয়া হয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে পাঠানো হয় মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে। তারপর পাঠানো হয় মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...