মসজিদে ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে আহত ৭, বাড়িঘরে ভাঙচুর-লুটপাট

এদিকে সংঘর্ষের পর অন্তত চার থেকে পাঁচটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। এর মধ্যে একটি বাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, তাঁদের বাড়িতে হামলা চালিয়ে প্রায় সাত লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে। এ ছাড়া একটি মোটরসাইকেল, এসি, আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ও বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয়েছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

