চার শর্তে খুলল শ্রীমঙ্গলের খেজুরিছড়া চা-বাগান, কাজে ফিরছেন শ্রমিকেরা

বিরোধের জেরে কোনো পক্ষ যেন প্রতিশোধমূলক আচরণ না করে এবং এর নেতিবাচক প্রভাব যেন শ্রমিকদের কর্মজীবনে না পড়ে, তা নিশ্চিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বৈঠক শেষে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা লিখিত সিদ্ধান্তে স্বাক্ষর করেন।
এর আগে গত ১২ নভেম্বর শ্রমিক অসন্তোষ ও অভ্যন্তরীণ বিরোধের জেরে ফিনলে টি কোম্পানির ডিনস্টন ডিভিশনের খেজুরিছড়া চা-বাগান ও কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, বাগানের অচলাবস্থা ও শ্রমিক অসন্তোষ নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। শ্রমিক ও মালিকপক্ষের বক্তব্য বিবেচনায় নিয়ে সর্বসম্মতিক্রমে চারটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে বাগানের অচলাবস্থা নিরসন এবং স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে আসার পথ তৈরি হয়েছে।

