বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

ভৈরবে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ, সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ১০:৩১ পিএম
ভৈরবে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ, সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক

কিশোরগঞ্জের ভৈরবে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন আজকের পত্রিকার ভৈরব প্রতিনিধি এম. আর. রুবেল।

আজ শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার কমলপুর নয়াবাড়ি ও সাধু মিয়ার বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত নয়াবাড়ি পক্ষের এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে তা উত্তেজনায় রূপ নেয়। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় সালিশ-বৈঠকের কথা ছিল। তবে বৈঠকের আগেই বিকেলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দাবি স্থানীয়দের।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...