বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী মরিয়া: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ১১:১১ পিএম
দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী মরিয়া: বাণিজ্যমন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী মরিয়া হয়ে অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং সাধারণ মানুষের সচেতনতার কারণে তাদের এসব ষড়যন্ত্র কখনই সফল হবে না বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে জেলার নবনিযুক্ত সরকারি কৌঁসুলি (পিপি) ও সরকারি উকিলদের (জিপি) সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের সিলেটের গোয়াইনঘাট সীমান্তে সমাবেশ করা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবৈধ এমপির কার্যক্রমও অবৈধ।’

ভবিষ্যতে যাতে কেউ সীমান্ত এলাকায় এ ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ড করার সুযোগ না পায়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারি ও সজাগ দৃষ্টি রাখবে বলে আশ্বস্ত করেন তিনি।

এ সময় খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনাটি চিরস্মরণীয় হয়ে থাকবে।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে একটি সুস্থ ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এর আগে নবনিযুক্ত পিপি ও জিপিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় খন্দকার আব্দুল মুক্তাদির বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন।

আইন কর্মকর্তাদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে মাদক ও জুয়া-সংক্রান্ত মামলাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে পরিচালনা করতে হবে। কোনো অপরাধী যেন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

পাশাপাশি আদালতে আসা সাধারণ বিচারপ্রার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকেও সজাগ দৃষ্টি রাখার নির্দেশনা দেন তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...