বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

দুই হাজার টাকায় শুরু, জান্নাতুলের হস্তশিল্পে বদলে যাচ্ছে অনেক নারী জীবন

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ০২:০০ পিএম
দুই হাজার টাকায় শুরু, জান্নাতুলের হস্তশিল্পে বদলে যাচ্ছে অনেক নারী জীবন

‎জান্নাতুলের উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটা কয়েক বছরের। এইচএসসিতে পড়ার সময় হস্তশিল্পের কাজ শেখেন তিনি। এরপর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য দুই বছর বিরতি দেওয়া হয়। মাত্র দুই বছর আগে কাজটি পুরোদমে শুরু করেন। প্রথম দিকে স্থানীয় পর্যায়ে অল্প কিছু পণ্য বিক্রি করলেও অনলাইনে যুক্ত হওয়ার পর তার কাজের পরিধি বাড়তে থাকে। এখন দেশের বিভিন্নস্থান থেকে তার তৈরি পণ্যের অর্ডার আসে।

জান্নাতুলে অধীনে কাজ করছেন অসহায় নারীরা। ছবি: এশিয়া পোস্ট
জান্নাতুলে অধীনে কাজ করছেন অসহায় নারীরা। ছবি: এশিয়া পোস্ট

‎বিয়ের সাজসজ্জার সামগ্রী নিয়ে কাজ করায় ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করেন জান্নাতুল। ব্রাইডাল সেট ও নন-ব্রাইডাল সেটের পাশাপাশি বরনমালা, সাজের আয়না, কলম, দোপাট্টা, নিকাহনামা, চুলের ক্লিপ, হেয়ার ব্যান্ড, ফুলের বুক, খোঁপা ও গাজরা তৈরি করেন তিনি। গায়েহলুদ ও বিয়ের অনুষ্ঠানের সাজসজ্জার প্রয়োজনীয় সামগ্রী ক্রেতারা নিজেদের পছন্দ, নকশা ও চাহিদা অনুযায়ী কাস্টমাইজড করে নিতে পারেন। ফলে পছন্দের নকশা ও রঙের সমন্বয়ে বিশেষ দিনের সাজকে আরও আকর্ষণীয় করে তোলার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।

‎শুরুর দিনগুলোর কথা বলতে গিয়ে জান্নাতুল ফেরদৌস বলেন, প্রথম দিকে দুই হাজার টাকার জিনিস কেনার সামর্থ্যও ছিল না। অনেক কষ্ট করে শুরু করেছি। আশপাশের মানুষ নানা ধরনের কথা বলত। কুরিয়ার সার্ভিসের লোকজনও ঠিকমতো আসতেন না। এসব কারণে অনেক সমস্যায় পড়তে হয়েছে। প্রথম দিকে বাবা-মাও বাধা দিয়েছিলেন। কিন্তু আমি নিজের কাজ চালিয়ে গেছি। এখন আলহামদুলিল্লাহ, অনেক ভালো সাড়া পাচ্ছি।

‎তিনি বলেন, কাজ করতে গিয়ে অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হয়। প্রতিটি পণ্যের মূল ডিজাইন নিজের হাতে করতে হয়। অর্ডার সামলানো, পণ্য তৈরি ও পড়াশোনা সবকিছু একসঙ্গে করতে গিয়ে অনেক চাপ যায়। তারপরও কাজটা ভালো লাগে। কারণ, এই কাজের মাধ্যমে আমি নিজের পায়ে দাঁড়ানোর পাশাপাশি অন্যদেরও সহযোগিতা করতে পারছি।

‎জান্নাতুলের উদ্যোগের সবচেয়ে মানবিক দিক হলো, তার সঙ্গে কাজ করছেন তিনজন তরুণী। তাদের মধ্যে একজন প্রতিবন্ধী, একজন তালাকপ্রাপ্ত এবং অন্যজন আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থী। কাজের বিনিময়ে আয় করে তারা নিজেদের প্রয়োজন মেটানোর সুযোগ পাচ্ছেন।

‎অন্যদিকে, জান্নাতুলের সঙ্গে কাজ করেন নবম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া খাতুন। আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনার খরচ জোগাড় করা তার জন্য কঠিন ছিল। এখন কাজ করে পাওয়া পারিশ্রমিক দিয়ে বই কেনা, প্রাইভেট পড়ার টাকা দেওয়া এবং নিজের প্রয়োজনীয় খরচ মেটাতে পারছেন তিনি।

‎জান্নাতুল বলেন, আমি চাই, আমার সঙ্গে যারা কাজ করছেন, তারা যেন নিজেদের অসহায় মনে না করেন। প্রত্যেকেরই কিছু করার সামর্থ্য আছে। সুযোগ পেলে তারাও নিজের পায়ে দাঁড়াতে পারবেন। আমার কাছে তারা শুধু কর্মী নন, পরিবারের সদস্যের মতো। তাদের ভালো থাকা এবং স্বাবলম্বী হয়ে ওঠা আমার কাছে অনেক বড় পাওয়া।

‎তার এই উদ্যোগের কথা এখন ছড়িয়ে পড়ছে অন্যদের মধ্যেও। একসময় যারা তার কাজ নিয়ে কটুকথা বলতেন, তাদের কেউ কেউ এখন নিজেদের সন্তানদের জান্নাতুলের মতো উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন। এমনকি ঢাকা থেকেও অনেক তরুণী তার কাছে কাজ শিখতে এসেছেন। এ ছাড়া বিভিন্ন জায়গা থেকে অনেকে তার কাজ শেখার আগ্রহ প্রকাশ করছেন।

তার এখানে কাজ করা নবম শ্রেণিতে পড়া সুমাইয়া খাতুন বলেন, আমার লেখাপড়ার টাকা বাড়ি থেকে দিতে পারত না। এখানে কাজ করে নিজের লেখাপড়ার খরচ চালাই। এছাড়া বাবা-মাকেও টাকা দিতে পারি। এখানে কাজ করে ভালোই লাগে।

‎জান্নাতুলের বাবা আব্দুর রহিম শেখ বলেন, শুরুর দিকে মেয়ের এই কাজ নিয়ে আমাদের কিছুটা দুশ্চিন্তা ছিল। পড়াশোনার পাশাপাশি ব্যবসা সামলাতে পারবে কি না, তা নিয়ে চিন্তা হতো। তবে ধীরে ধীরে তার আগ্রহ, পরিশ্রম ও কাজের প্রতি নিষ্ঠা দেখে আমরা আশাবাদী হয়েছি। এখন সে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, পাশাপাশি অসহায় ও অসচ্ছল মেয়েদের কাজের সুযোগ করে দিচ্ছে এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমি চাই, সে তার উদ্যোগকে আরও বড় করুক এবং ভবিষ্যতে আরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করুক।

‎পাবনা বিসিকের উপমহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. শামীম হোসেন বলেন, জান্নাতুলের মতো তরুণ উদ্যোক্তারা যেন এগিয়ে যাওয়ার পথে থেমে না যান, সে জন্য প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...