যশোর জেনারেল হাসপাতালে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, চিকিৎসাব্যবস্থায় অসন্তোষ

জানা গেছে, সরকারি সফরে নিজ সংসদীয় আসনে এসে দিনভর বিভিন্ন কর্মসূচি শেষে রাত ৮টার দিকে হাসপাতালে যান প্রতিমন্ত্রী। সেখানে পুরুষ, মহিলা ও মেডিসিন বিভাগ ঘুরে দেখেন। পাশাপাশি বিভিন্ন রোগীর সঙ্গে কথা বলেন এবং বিশেষ করে বয়স্ক রোগীদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মেডিসিন বিভাগের মেঝেতে চিকিৎসাধীন এক নারী ও একটি শয্যায় থাকা পুরুষ রোগীর চিকিৎসায় বিলম্ব এবং অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় দায়িত্বপ্রাপ্ত নার্সকে সংশ্লিষ্ট চিকিৎসককে দ্রুত ডেকে রোগীর চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। চিকিৎসক রোগীকে দেখার পর এক ঘণ্টার মধ্যে তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত জানাতেও বলেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

