খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে নরসিংদীর একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
লিটল ফ্লাওয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. আবুল হাসান বলেন, অদ্রি তৃতীয় শ্রেণির অত্যন্ত ভালো ও মেধাবী শিক্ষার্থী ছিল। তার এমন অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
নিহত অদ্রির বাবা এসআই সুভাষ চন্দ্র বর্মন বলেন, আমি আমার পরিবারের সব স্বপ্ন হারিয়ে ফেললাম। এখন আমি কাকে মা বলে ডাকব, আমাকে কে বাবা বলে ডাকবে? অদ্রিকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন ছিল। মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল। সৃষ্টিকর্তা যেন আমার অদ্রিকে ভালো রাখেন এটাই আমাদের একমাত্র কামনা।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। এ বিষয়ে থানায় কোনো অভিযোগও আসেনি।

