কৃষকের কাছ থেকে ৩৫ টাকা কেজিতে ৩ লাখ টন ধান কিনবে সরকার

আফরোজা খানম রিতা আরও বলেন, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে তাঁদের কাছ থেকে সরাসরি ধান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। গত শুক্রবার থেকে তৈরি পোশাকশ্রমিকদের মধ্যেও সুলভ মূল্যে চাল বিতরণ শুরু হয়েছে, যাতে তাঁরা স্বস্তিতে চাল কিনতে পারেন।
সংগ্রহমূল্যের বিষয়ে মন্ত্রী জানান, প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে কেনা হবে। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের পাশাপাশি মিলারদের কাছ থেকেও চাল কেনা হবে। এর মাধ্যমে কৃষকেরা তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাবেন এবং সরকারি খাদ্য মজুত শক্তিশালী হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। স্বাগত বক্তব্য দেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, কৃষক প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

