রাজশাহীতে মহিলা আওয়ামী লীগ নেত্রী বেবি গ্রেপ্তার

রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ভবানীগঞ্জ পৌরসভা মহিলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মমতাজ আক্তার বেবিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ভবানীগঞ্জ নিউমার্কেটে তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এনামুল হকসহ কারাবন্দি দলটির বিভিন্ন নেতার মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে আসছিলেন মমতাজ আক্তার বেবি। এ ছাড়া বাগমারা উপজেলায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সারাদেশ থেকে আরও পড়ুন

