ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে ৮০ ক্যামেরা স্থাপন করা হয়েছে: ববি হাজ্জাজ

ববি হাজ্জাজ জানান, সংশ্লিষ্ট থানা-পুলিশের তথ্যের ভিত্তিতে অপরাধপ্রবণ স্থান ও জেনেভা ক্যাম্পের প্রবেশপথগুলোতে বিশেষায়িত গোপন ক্যামেরা বসানো হয়েছে। এসব ফুটেজ বিশ্লেষণ করে জুলাই স্মৃতি জাদুঘরে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সহায়তা পেয়েছে।
ববি হাজ্জাজ বলেন, সমন্বিত নিরাপত্তা-ব্যবস্থা গড়ে তুলতে ঢাকা-১৩ এলাকাকে ৭০টি মহল্লায় ভাগ করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদ-মন্দির ও মার্কেট কমিটি এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে কমিটি গঠন করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে কেবল থানা, ট্রাফিক বিভাগ ও দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরাই সিসিটিভি ফুটেজ ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি ভবিষ্যতে সন্দেহজনক কর্মকাণ্ড দ্রুত শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

