ডিসি কার্যালয়ে সোলার চালু, মাসে সাশ্রয় হবে ৯০ হাজার টাকা

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আলাউদ্দিন এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নেট মিটারিং ব্যবস্থায় ছাদে সোলার প্যানেল স্থাপন করে উৎপাদিত বিদ্যুতের অতিরিক্ত অংশ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা ৫০ পয়সা। এ অর্থ তিন মাস পরপর সুবিধাভোগীর ব্যাংক হিসাবে পরিশোধ করা হবে।
এ কর্মসূচির আওতায় নতুন উদ্যোক্তারাও রুফটপ সোলার সার্ভিস প্রোভাইডার হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স, টিআইএন, ১০ লাখ টাকার ব্যাংক সলভেন্সি এবং হালনাগাদ ট্যাক্স সার্টিফিকেট জমা দিতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। তালিকাভুক্তির মেয়াদ থাকবে ৩১ ডিসেম্বর ২০২৮ পর্যন্ত। এ ছাড়া বিশেষ প্রণোদনা পেতে ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে সোলার সিস্টেম চালু করতে হবে। এ সুবিধা কার্যকর থাকবে ২৮ ফেব্রুয়ারি ২০৩০ পর্যন্ত। সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি, সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

