আজিমপুরে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

থানা সূত্র আরও জানায়, গ্রেপ্তাররা গত ১৩ নভেম্বর লালবাগ থানার আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে মিছিলের আয়োজন করেন এবং তাতে অংশ নেন। গতকাল আজিমপুরে সোহরাব হোসেন সুমন মিয়ার বাসায় সহযোগীদের নিয়ে গোপন বৈঠকের সময় স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সারাদেশ থেকে আরও পড়ুন

