রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনায় সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ রোববার চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এ রিমান্ড আদেশ দেন। রিমান্ড শুনানিকে ঘিরে চট্টগ্রাম আদালত এলাকায় জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা। বিকেল ৩টার দিকে কড়া পুলিশি পাহারায় জাহাঙ্গীর আলমকে আদালতে হাজির করা হয়। পরে রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত তাঁকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

