জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় জনপদের অপূরণীয় ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ ও জলবায়ু ন্যায়বিচারের দাবিতে সাতক্ষীরায় পালিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক। আজ রোববার সকালে শহরের প্রাণসায়ের খালধারে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক তরুণ-তরুণী কাফনের কাপড় পরে প্রতীকী মৃতদেহ সেজে প্রতিবাদ জানান।
কর্মসূচির শুরুতে জলবায়ু ন্যায্যতার দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে বিক্ষোভ মিছিল বের করেন তরুণেরা। পরে প্রাণসায়ের খালধারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

