বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

নতুন ধানের গাঁওয়ালি শিন্নিতে সম্প্রীতি, মানিকগঞ্জের শতবর্ষী রীতি

নিজস্ব প্রতিবেদক১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম
নতুন ধানের গাঁওয়ালি শিন্নিতে সম্প্রীতি, মানিকগঞ্জের শতবর্ষী রীতি

আজ রোববার (৩০ কার্তিক) থেকে মানিকগঞ্জে অন্তত শতাধিক স্থানে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এ আয়োজন। চলবে অগ্রহায়ণ মাসজুড়ে। শতবর্ষের এই লোকজ রীতি আজও টিকে আছে মানুষের বিশ্বাস, ভালোবাসা ও সম্মিলিত অংশগ্রহণে।

নতুন ধান ঘরে তোলার পর অগ্রহায়ণের শুরুতে জেলার বিভিন্ন এলাকায় বসে গাঁওয়ালি শিন্নির আসর। পশ্চিম সেওতা, ঘিওরের নালী ইউনিয়নের কুন্দুরিয়া, বালিয়াখোড়া ইউনিয়নের কাউটিয়া ও পেঁচারকান্দা, বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা ও গোয়ালডাঙ্গী, বড়টিয়া, সিংজুরী ও পয়লাসহ হরিরামপুর, ঝিটকা, সুরুপাই, ইন্তাজগঞ্জ, আরিচা, যমদুয়ারা, তেওতা, জাফরগঞ্জ, ঘিওর সদর, দৌলতপুর, বাঘুটিয়া, ধামশ্বর, তুলন্ড, সাটুরিয়া, জান্না, সিংগাইর, চারীগ্রাম, সাহরাইল, জামশা এবং মানিকগঞ্জ সদরের মকিমপুর, বারাহিরচর ও গড়পাড়াসহ শতাধিক স্থানে এ শিন্নির প্রচলন রয়েছে। পশ্চিম সেওতা ও কুন্দুরিয়ায় প্রায় দেড়শ বছর ধরে এ আয়োজন হয়ে আসছে। অন্যদিকে কাউটিয়া গ্রামে প্রায় দুইশ বছরের পুরোনো বটগাছের নিচে বসে ‘বটতলার গাঁওয়ালা শিন্নি’র আসর। স্থানীয়ভাবে এটি ‘গাঁওয়াইল্যা শিন্নি’ কিংবা ‘খোদার শিন্নি’ নামেও পরিচিত।

নতুন ধানের শিন্নিতে সম্প্রীতির উৎসব পুরো এলাকাজুড়ে। ছবি: আজকের পত্রিকা
নতুন ধানের শিন্নিতে সম্প্রীতির উৎসব পুরো এলাকাজুড়ে। ছবি: আজকের পত্রিকা
সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...