পুলিশের গাড়িতে আগুনের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী চৌরাস্তায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও তাঁদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা সড়কে যান চলাচলে বাধা দেন এবং পুলিশের একটি সরকারি গাড়ি ঘেরাও করে ভাঙচুর করেন। পরে গাড়িটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

