দম্পতির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণের পর প্রচার, কারাগারে দুই নির্মাণশ্রমিক

মামলার অভিযোগে জানা যায়, ভুক্তভোগীর বাড়িতে নির্মাণকাজ করছিলেন সাকিব ও সাগর। এ সময় সাকিবকে নিজেদের বাড়িতে থাকার আশ্রয় দেয় পরিবারটি। পাশের ঘরে থাকার সুযোগে সাকিব দম্পতির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করেন। পরে সাকিব ও সাগর মিলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী নারী। এ ঘটনায় তিনি তাঁদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুজনই বর্তমানে কারাগারে রয়েছেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

