আশুলিয়ায় আন্দোলনে আহত শ্রমিক সেলিমের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মো. সেলিম গত ৪ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টা দিকে সাভারের আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের সময় কিছু দুষ্কৃতকারীর হামলায় মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন বলে জানায় পুলিশ। তিনি আশুলিয়ার ট্রেন্ট সুজ লিমিটেড (ফরচুন জিপার) নামে একটি পোশাক কারখানার জুনিয়র অপারেটর ছিলেন।
পরদিন ৫ নভেম্বর (বৃহস্পতিবার) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আহত সেলিমকে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ১০টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেল আনার পর বৃহস্পতিবার ভোর ৪টায় তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

