বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপ: খুলনায় নিরাপত্তা জোরদার, যৌথ বাহিনীর টহল শুরু

নিজস্ব প্রতিবেদক১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পিএম
নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপ: খুলনায় নিরাপত্তা জোরদার, যৌথ বাহিনীর টহল শুরু

পুলিশ জানায়, স্থানীয় লোকজন ও পুলিশের যৌথ তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আজ দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন,

সাম্প্রতিক নাশকতা ও হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য এবং সন্ত্রাসীদের সম্পৃক্ততা থাকতে পারে।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। গত সপ্তাহে খুলনার জুলাই স্মৃতিস্তম্ভেও দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করেছিল। ওই ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।

মঞ্জু আরও বলেন, ‘খুলনায় সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সরকারকে বলেছি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। সে কারণেও সন্ত্রাসীরা এ ঘটনা ঘটাতে পারে, সেটিও আমরা উড়িয়ে দিতে পারি না।’

নগর ভবন পরিদর্শনের সময় খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...