বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

৩২ ঘণ্টা ধরে লাশঘরে যুবলীগকর্মী মেহেদীর মরদেহ, নিতে আসেননি কেউ

নিজস্ব প্রতিবেদক১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পিএম
৩২ ঘণ্টা ধরে লাশঘরে যুবলীগকর্মী মেহেদীর মরদেহ, নিতে আসেননি কেউ

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম জানান, গতকাল সোমবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে এলাকাবাসী মেহেদীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে তাঁর মরদেহ হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে।

হাসপাতালের লাশ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কোতোয়ালি মডেল থানার পুলিশ সদস্য আমিনুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যার পর মেহেদীর স্ত্রী, মামিশাশুড়ি ও এক প্রতিবেশী পরিচয়ে তিনজন লাশঘরে এসেছিলেন। তাঁরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে চান। তাঁদের থানায় গিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হলেও পরে তাঁরা আর যাননি।

আমিনুল ইসলাম বলেন, ওই তিনজন নিজেদের নাম-পরিচয় কিংবা ফোন নম্বরও দেননি। ফলে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া এগোয়নি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, মেহেদীর মরদেহ নিতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে পুলিশ। তাঁদের প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাসও দেওয়া হয়েছে। স্বজনেরা মরদেহ নিতে না এলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পুলিশই দাফনের ব্যবস্থা করবে।

এদিকে কয়েক ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া দুই হত্যাকাণ্ডের ঘটনায় আজ সকাল ১১টা পর্যন্ত কোনো মামলা হয়নি। আবদুল্লাহ আল মামুন জানান, পরিবারের পক্ষ থেকে আবেদন নিয়ে এলে মামলা গ্রহণ করা হবে। এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...