রাজউকের অভিযানে তিন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ৫ লাখ জরিমানা

নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ ও নিয়ম লঙ্ঘনের দায়ে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার রাজধানীর স্বামীবাগ ও ওয়ারী এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি একটি ভবন থেকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া দু’টি ভবনের অবৈধ অংশ অপসারণ করা হয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

